- - -

যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার ১ নভেম্বর

img 20261021 wa0170
Print News

যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার ১ নভেম্বর

“৫ আগস্ট ‘২৪ পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট” বিষয়ের উপর এক সেমিনার অনুষ্ঠিত হবে রবিবার,১ নভেম্বর ২০২৬। সন্ধ্যা৬টা ০৫ মিনিটে।নিউইয়র্ক এর বাঙালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ৭৫ ষ্টীট এর জুইস সেন্টারে ।
এতে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং
বিশেষ আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় ।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, কবি, সাংবাদিক,সাহিত্যিক,পেশাজীবী,কলাকুশলী,বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করবেন।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।
যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ‍্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ‍্যাডভোকেট মিনহাজুজ্জামান লিটন নিউইর্য়ক প্রবাসীদের উক্ত সেমিনারে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa