- - -

যারা আন্দোলনের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারে ও সাংবাদিকদের পেটায়, তাদেরকে প্রতিহত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Print News

যারা আন্দোলনের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারে ও সাংবাদিকদের পেটায়, তাদেরকে প্রতিহত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 

বিএনপির নেতারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখন ইঁদুরের মতন গর্তে ঢুকেছে। তারা সেখান থেকে বের হয়ে একটু একটু তাকিয়ে কর্মসূচি ঘোষণা করছে। তাদের কর্মসূচি হচ্ছে গাড়িতে আগুন দেওয়া, নিরীহ মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা। তারা চোরাগুপ্তা হামলা চালিয়ে গাড়ি, স্কুলঘর পুড়িয়ে দেয় ও জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে এবং সাপ পেটানোর মতন করে সাংবাদিক পেটায়। সুতরাং তাদের প্রতিহত করতে হবে।

গতকাল ২৪ নভেম্বর শুক্রবার সকাল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চাটগাঁর সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইসরাইলিরা ফিলিস্তানের ১৪ হাজার মানুষ মেরেছে। তার মধ্যে সাড়ে ৯ হাজার শিশু এবং নারী। সাড়া পৃথিবীব্যাপী প্রতিবাদ হয়েছে। হোয়াট হাউজের সামনে দাড়িয়ে মানুষ প্রতিবাদ করেছে। ওয়াশিংটন ও নিউইর্কের রাস্তায় হাজার হাজার মানুষের মিছিল হয়েছে। লন্ডনে ৩ লক্ষ মানুষ সমাবেত হয়ে প্রতিবাদ জানিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে হামাসের পক্ষে সভা সমাবেশ নিষিদ্ধ থাকার পরও দেশের মানুষ তোয়াক্কা করে নাই। তা নিয়ে ইসরাইলে আগের রাজধানী তেলআবিবে বসবাসরত ইহুদীরাও প্রতিবাদ জানিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও দলের পক্ষে থেকে আমি প্রতিদিন প্রতিবাদ জানিয়েছি। বিএনপির মুখে এ নিয়ে একটি শব্দও নাই। কারন এতে ইসরাইল ও তাদের সমর্থকরা নাখোশ হতে পারে। সুতরাং বিএনপি জামায়াত শুধু ইসলামের শত্রæ নয়, মানবতারও শত্রæ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে গণমাধ্যমের যে শক্তি ও সামর্থ এবং সমাজে, রাষ্ট্রে দেশের সাংবাদিক সমিতিগুলোর যে পরিমান গুরুত্ব আছে তা পাশের বাড়িতেও নেই। আমাদের দেশের গণমাধ্যম যে পরিমান স্বাধীনতা ভোগ করে বেশির ভাগ উন্নয়নশীল দেশে তা নাই। আমরা সমালোচনায় বিশ্বাস করি। কারন সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক। অনেক সময় প্রধানমন্ত্রীর আইটেম ৩ নম্বরে দেয়, কোন কোন পত্রিকা কোন একজন ব্যক্তির সাফল্য প্রথম পাতায় ছাপায় প্রধানমন্ত্রীর সংবাদ ২য় অথবা ৩য় পৃষ্ঠায় ছাপায়। তা নিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে কোন প্রশ্ন করা হয় না। কারন আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি।

ড. হাছান মাহমুদ বলেন, গত ১০ বছরে কৃষিতে যেভাবে যান্ত্রিকীকরণ হয়েছে তা অভাবনীয়। মানুষ গরু কিংবা মহিষ দিয়ে কদাচিৎ হালচাষ করে। পল্লীকবি জসীম উদ্দীনের কবিতার গ্রাম দেশে আর খুঁজে পাওয়া যায় না। গরু দিয়ে হালচাষ করা সেটি আমাদের কবিতায়, গল্পে, ছবিতে ও চিত্রকর্মে। এতো পত্রিকার থাকা সত্তে¡ও বাংলাদেশের এই পরিবর্তন নিয়ে কোন ফিচার আমি দেখি না। গণমাধ্যমগুলোর এগুলো নিয়ে লেখা উচিত।

এসময় তিনি আক্ষেপ করে বলেন, গত ১৫ বছরে মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, স্বাস্থ্য সূচকে ভারতকেও অতিক্রম করেছি সে গল্পগাঁথাটা গণমাধ্যমে প্রকাশিত হয় না। ঝড়, বন্যা, জ্বলোচ্ছ্বাস যার নিত্য সঙ্গী এবং পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এবং মাথাপিছু কৃষি জমির পরিমান সবচেয়ে কম হওয়া সত্ত্বেও সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আাজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো, সে গল্পগাঁথাটাও তো প্রকাশিত হওয়া প্রয়োজন।

চাটগাঁর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম , চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক , চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কর্নেল অলী বীর বিক্রম কলেজের প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর প্রফেসর মইনুল ইসলাম, খায়রুল এনাম সুজন প্রমূখ বক্তব্য রাখেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa