মেঘালয়ের কয়লাখনিতে বিস্ফোরণঃ সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার
মেঘালয়ের থাংস্কু এলাকায় কয়লাখনিতে বিস্ফোরণে নিহত আসামের শ্রমিকদের পরিবারের জন্য সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ পর্যন্ত আসামের কাছাড় জেলার কাটিগড়া এলাকার কয়েকজন শ্রমিকের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। বিস্ফোরণে আরও আসামের শ্রমিক নিহত হওয়ার আশংকা রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দুই মন্ত্রী - বিধায়ককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।