মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে নিহতের সংখ্যা বেড়ে ১৩ ! এখনও নিখোঁজ ২৯
বুধবার (২ জুলাই ) ভারতের হিমাচলে প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে নিহতের সংখ্যা বেড়ে ১৩। সিরমৌর জেলায় রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এখনও অন্তত ২৯ জন নিখোঁজ। তাঁদের খোঁজে উদ্ধার অভিযানে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, হোমগার্ড এবং পুলিশের যৌথ দল। সরকারিকর্তারা জানিয়েছেন, টানা দুর্যোগে ১৫০ টির ও বেশি বাড়ি, ১০৪টি গবাদি পশুর খোঁয়াড়, ১৪টি সেতু এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬২টির ও বেশি গবাদি পশুর। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরির্দশন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।। তিনি আশ্বাস দিয়েছেন, যাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কাছাকাছি কোনও সরকারি জমি পাওয়া গেলে সেখানে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।