মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ তালুকদার আর নেই
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ তালুকদার (৯০) আর নেই ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ন'টায় বার্ধক্যজনিত পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান না ফেরার দেশে ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ তালুকদার নেত্রকোণার মদনপুর ইউনিয়নের নন্দীগাও থেকে কেন্দুয়ায় এসে বসতি স্থাপন করেন এবং মৃত্যু অবধি জীবনের অধিকাংশ সময় কেন্দুয়ার আলো বাতাসেই কাটিয়েছেন বলে জানা যায় বিভিন্ন সূত্রে ।
মুক্তিযোদ্ধা বাদেও তিনি ছিলেন একাধারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক-মানুষ গড়ার কারিগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব -নাট্যাভিনেতা ও সুদক্ষ পরিচালক ।
স্বাস্থ্য সহকারী মোহাম্মদ তারিফুজ্জামান তালুকদার রিপন বলেন, আব্দুল লতিফ তালুকদার ছিলেন বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃত মতিউর রহমানের ফুফাতো ভাই এবং সিংহেরগাঁও বড় বাড়ি নিবাসী জাতির সূর্য সন্তান ।
কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাংবাদিক, নাট্যকার, অভিনেতা ও উপজেলা উদীচীর সভাপতি বাবু রাখাল বিশ্বাস তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, অস্রু দিয়ে লেখা, বাগদত্তা ও একটি পয়সা নাটকে আমারা একই মঞ্চে অভিনয় করেছি । ব্যক্তি জীবনে তিনি ছিলেন, একজন নিরহংকার, প্রচার বিমুখ, মানব দরদী, সাদা মনের মানুষ ও বীর মুক্তিযোদ্ধা । আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি ।
আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলী বলেন, আব্দুল লতিফ তালুকদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা । মদনপুর ইউনিয়নের নন্দীপুর থেকে এসে কেন্দুয়ায় বসতি স্থাপন করেছিলেন ।