- - -

মুকসুদপুরে কুমার নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

Print News

মুকসুদপুরে কুমার নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্য্য কান্দি এলাকায় কুমার নদী থেকে মিজানুর রহমান (৬২) ওরফে মিটু খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ভট্টাচার্য্য কান্দি গ্রামের শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে কুমার নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মিজানুর রহমানের বলে শনাক্ত করেন।
নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘরুয়া ইউনিয়নের বিবির কান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় সাগর মোল্লার বাড়ির সামনে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অন্য পারে যাওয়ার সময় মিজানুর রহমান পানিতে তলিয়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তখন তার সন্ধান পাননি। পরে রোববার সকালে ভট্টাচার্য্য কান্দি এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিন্দিয়াঘাট ফাড়ির ইনচার্জ আওরঙ্গজেব জানান, এ ঘটনায় তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহটি হস্তান্তর করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa