চট্টগ্রামের মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ১১ মে, ২০২৩ খৃ. বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ (বিপিএম) এর সভাপতিত্বে সকাল ১১ টায় চট্রগ্রাম জেলা পুলিশ লাইন হালিশহরে অনুষ্ঠিত হয় শ্রেষ্ঠ অফিসাদের সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ মহোদয় মীরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেনকে জেলার শ্রেষ্ঠ অফিসার ঘোষণা করে তার হাতে প্রাপ্ত সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এটা তাঁর মীরসরাইয়ে দায়িত্বরত অবস্থায় পাওয়া ২য় বারের মতো শ্রেষ্ঠ অফিসারের স্বীকৃতি।
উল্লেখ্য যে, ওসি কবির হোসেন ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন এবং ২০২২ সালের ৬ মার্চ মীরসরাই থানায় ওসি হিসেবে যোগদান করেন। তিনি মীরসরাই থানায় যোগদান করার এক বছরের মধ্যে মীরসরাই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয় । এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মীরসরাই থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে মাননীয় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম মহোদয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। আমি মীরসরাই থানার জনগণের সহযোগিতায় ২য় বারের মত এই সম্মাননা ও পুরস্কার অর্জন করতে পেরেছি। তাই আমি মীরসরাই থানার সকল অফিসার স্টাফ এবং জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।