মীরসরাইয়ে পরকীয়ার ঘটনায় ঘুমন্ত স্বামীর পুরষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে পরকীয়ার সম্পর্কের সূত্র ধরে ঘুমের মধ্যে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে আপন স্ত্রীর বিরুদ্ধে।
৩০ জুলাই (বৃহস্পতিবার) ভোর রাতে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে একাধিক জন জানিয়েছেন। এতে আহত রাসেলের স্ত্রী মনি বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এবং স্ত্রীর জঘন্য মানসিকতা বশবর্তী হয়ে পুরুষাঙ্গ কেটে দেয়া রাসেলকে দ্রুত মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্র জানায়।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ রাসেলের সাথে অন্য এক নারীর সাথে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে তার স্ত্রী মনির সাথে পারিবারিক কলহ চলে আসছিলো।
ঘটনার দিন বৃহস্পতিবার ভোর রাতে ক্ষিপ্ত স্ত্রী মনি বেগম ঘুমন্ত অবস্থায় স্বামী রাসেলকে হাত-পা বেঁধে দারালো অস্ত্র দিয়ে তার পা ও বিশেষ অঙ্গে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মারাত্মক রক্তক্ষরণ অবস্থায় রাসেলকে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রাসঙ্গিক বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ‘পরকীয়ার সূত্র ধরে পারিবারিক কলহের কারণে স্ত্রী-স্বামীর বিশেষ অঙ্গ এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এবং অভিযুক্ত মনিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে ও জানান দেন ওসি আবদুল হালিম।’
সর্বশেষ খবরে জানা গেছে, স্ত্রী মনির ধারালো অস্ত্রাঘাতে স্বামী রাসেলের পুরুষাঙ্গ কেটে ফেলা দেয়ার উপক্রম হয়েছে।