চট্টগ্রামের মিরসরাইয উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মীরসরাইয়ের, পশ্চিম গোভনীয়ার মেহেদী হাসান ও বড়তাকিয়া সৈদালী গ্রামের আবুল কালামের ছেলে নাজিম । এরা দীর্ঘদিন যাবৎ মীরসরাইয়ে মোটরসাইকেল চুরি, মহাসড়কে ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন প্রকার পেশাদার অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। র্যাব-৭ এর একটি দল তাদের অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার করে মীরসরাই থানায় সোপর্দ করেছে। মীরসরাই থানা সূত্রে জানা গেছে, তাদের সাথে জেলা ও বিভাগীয় বিভিন্ন অপরাধ চক্রের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাদের যোগসাজশে বহিরাগত সন্ত্রাসীরা মীরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে অপরাধ কর্মকাণ্ড চালায়।