- - -

মির্জাপুরে অটোসহ তিন ছিনতাইকারী আটক

Print News

মির্জাপুরে অটোসহ তিন ছিনতাইকারী আটক

 

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বার বিহীন সিএনজি চালিত অটোসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বহুরিয়া রোড থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিন ছিনতাইকারী হলেন, উপজেলা সদরের সরিষাদাইর গ্রামের মো. ফজল হকের ছেলে আল আমিন (২৮), আন্ধরা গ্রামের আশু সূত্রধরের ছেলে বিজয় সূত্রধর (২২) ও একই গ্রামের মানু সূত্রধরের ছেলে রঞ্জিত সূত্রধর (২৭)।

পুলিশ জানায়, উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল গ্রামের শহর আলীর ছেলে হৃদয় মিয়া (২৩) মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আল ইহসান বালিকা মাদরাসার সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় নাম্বারবিহীন একটি সিএনজি চালিত অটো নিয়ে গ্রেপ্তার তিন ছিনতাইকারী হৃদয় মিয়ার গতিরোধ করে। পরে তারা তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হৃদয়ের কাছে থাকা নগদ এক হাজার সাতশত টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর হৃদয় মিয়া মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে বহুরিয়া রোড থেকে ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বারবিহীন ওই সিএনজি অটোসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

এব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa