
মিরপুর বন্ধুসভার ‘মমতাময়ী’ প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা
মা দিবস উপলক্ষে মা দিবস সংখ্যা ‘মমতাময়ী’ ভাঁজপত্র প্রকাশ করেছে রাজধানীর মিরপুর বন্ধুসভা। ১০ মে ২০২৬ বেলা ২ টায় মা দিবসের দিনই এটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঢাকা মিরপুরের আলফা বাংলা হাইস্কুল মাঠে। অনুষ্ঠানের আয়োজন করেন মিরপুর বন্ধুসভা কার্যনির্বাহী কমিটি।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা বাংলা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “মায়ের প্রতি আমাদের রয়েছে সীমাহীন দায়িত্ব। মা যেমন তার জীবনের সর্বোচ্চ ত্যাগ করে আমাদের সফলতার জন্য চেষ্টা করেন, ঠিক তেমনি আমরা সন্তান হিসেবে মাকে ভালোবাসবো, মায়ের প্রতি দায়িত্ববান হবো ও যত্ন নিবো। মায়ের সুখে দুঃখে সবসময়ই মায়ের পাশে থাকবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা বাংলা হাইস্কুলের সহ-প্রধান শিক্ষক মো. আল-মামুন, সিনিয়র শিক্ষিকা ঝুমা ঘোষ, সিনিয়র শিক্ষিকা শামিমা খানুন, এডমিনিস্ট্রেশন অফিসার মো. হাবিবুল্লাহ্ ও নর্থ সিটি কলেজের শিক্ষক মো. রুবেল হোসেন।
আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। তিনি বলেন, ‘মা শাশ্বত চিরন্তন একটি আশ্রয়ের নাম। মা আমাদের প্রথম কথা বলা শেখান। “মা” শব্দটি মনে করিয়ে দেয় অকৃত্রিম স্নেহ, মমতা ও গভীর ভালোবাসার কথা। শুধু একটি নির্দিষ্ট দিনে নয়, মায়েদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রতিটি দিনের, প্রতিটি মুহূর্তের হোক।’ ভাঁজপত্র নিয়ে তিনি বলেন, ‘“মা-মমতাময়ী”প্রকাশনার মাধ্যমে নতুন লেখক ও কবি সৃষ্টি হবে। লেখালেখির প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সমাজসেবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিরপুর বন্ধুসভার উপদেষ্টা মন্ডলী, মিরপুর বন্ধুসভা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দিয়েছেন মিরপুর বন্ধুসভা কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি যুবাইর বীন আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার মনি। মা’কে নিয়ে অনুভূতি ব্যক্ত করেন বইমেলা সম্পাদক সাহিল মন্তাজ, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান ও বন্ধু তানিয়া হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস।
মমতাময়ী ভাঁজপত্রে মিরপুর বন্ধুসভা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বন্ধুসভার অন্যান্য বন্ধুরাও লেখা দিয়েছেন। কেউ লিখেছেন মাকে নিয়ে কবিতা, ছড়া, মাকে না বলা কথা, ভালোবাসার কথা, আবার কেউ কেউ লিখেছেন মাকে নিয়ে অনুভূতি, মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্ত, স্মৃতিকথা, অনুগল্প ও ভালো লাগার কোনো ঘটনা।
বন্ধুসভার যেসব বন্ধুদের মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের উদ্দেশ্যে মমতাময়ী ভাঁজপত্রটি উৎসর্গ করা হয়েছে। পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা–সম্মান জানিয়ে ও বন্ধুসভার বন্ধুদের প্রয়াত মায়েদের স্মরণে মিরপুর বন্ধুসভার এ উদ্যোগ
![]()









