মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখছেন কমিউনিটি প্যারামেডিক শিউলী সুত্রধর
গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিবেদিত একজন স্বাস্থ্যসেবিকা শিউলী সুত্রধর। তিনি একজন প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিক, যিনি মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং গাইনী বিষয়ক সেবাদানে দক্ষ ও অভিজ্ঞ।
শিউলী সুত্রধর বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, রাজশাহী থেকে শিক্ষা গ্রহণ করেন এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে নিবন্ধিত হন। তাঁর স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে।
দীর্ঘদিন ধরে তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নারীদের গর্ভকালীন স্বাস্থ্যপরামর্শ, নিরাপদ প্রসব, শিশুদের পুষ্টি ও প্রাথমিক চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছেন। তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব এবং সেবার মানে স্থানীয় জনগণের মাঝে আস্থা ও বিশ্বাস গড়ে উঠেছে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন–এর সভাপতি আবু হানিফ শিউলী সুত্রধরের এ সেবামূলক অবদানের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন –
"শিউলী সুত্রধরের মতো পেশাদার প্যারামেডিকগণ দেশের মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁদের মাধ্যমে সরকার ঘোষিত 'সবার জন্য স্বাস্থ্যসেবা' কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তাঁর এ উদ্যোগ ভবিষ্যতেও সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।"
"গর্ভধারণ থেকে নিরাপদ জন্ম পর্যন্ত, কমিউনিটি প্যারামেডিক আপনার পাশে" – এই স্লোগান নিয়ে এগিয়ে চলেছেন শিউলী সুত্রধর।
চেম্বার ঠিকানা:
আল মদিনা ফার্মেসী, ধুলিয়া ঘাটুরা, বানিয়াচং, হবিগঞ্জ
শোভন ফার্মেসী, ৫/৬ নং বাজার, বানিয়াচং, হবিগঞ্জ