- - -

মাস্টার্সে (এলএলএম) সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আরিফুল ইসলাম

Print News

মাস্টার্সে (এলএলএম) সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আরিফুল ইসলাম

 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন অনুষদের এলএলএম চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ৩.৯৪ অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম। আজ ২৯ জুলাই বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এলএলএম প্রোগ্রামের চূড়ান্ত ফল প্রকাশ করলে এ সাফল্যের বিষয়টি জানা যায়।

বরিশালের সন্তান এডভোকেট মো. আরিফুল ইসলাম ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং বাণিজ্যিক আইনে বিশেষায়িত মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় দক্ষতা বৃদ্ধি এবং উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্য নিয়ে ২০২৫ সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এলএলএম প্রোগ্রামে ভর্তি হন তিনি। গবেষণামুখী মনোভাব, নিয়মিত অধ্যবসায় ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ৩.৯৪ অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

বর্তমানে মো. আরিফুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরা অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও আইন শিক্ষা, গবেষণা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa