মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয়ে
নাহার এগ্রো পরিবার
নাহার এগ্রো’র সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান টুটূল, পরিচালক তানজিব জাওয়াদ রহমান এবং এফবিসিসিআই এর সম্মানিত সভাপতি মাহবুবুল আলম স্বপরিবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় নাহার এগ্রোর সার্বিক কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনে নাহার এগ্রোর প্রচেষ্টার প্রশংসা করেন এবং টেকসই কৃষি উন্নয়নের জন্য ভবিষ্যৎ প্রযুক্তি-ভিত্তিক পশুপালনের পরামর্শ দেন।