মাধবপুরে রাস্তা বন্ধ করায় বিপাকে একটি পরিবার বিভিন্ন দপ্তরে অভিযোগ
মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে আন্দিউড়া গ্রামের দেওয়ান আলী পরিবারে দীর্ঘ দিনের রাস্তা আটকিয়ে চলাচলে বাধা দেওয়ার অভিযোগে রিনা বেগমের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন শেখ ফখরুল ইসলাম সোহেল।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১-৪-২৪ তারিখে শেখ সোহেল মিয়া অভিযোগ দায়ের করেন। বাদীর বাড়ির পশ্চিম দিকে ডোবা ও রেকর্ডীয় রাস্তা বাদীনির বাড়ির পশ্চিম দিকে আমি ও আমাদের পরিবারবর্গ এবং এলাকার লোকজন চলাচলের ৬ফুট রাস্তা বিদ্যমান আছে। সরকারি খালে ২০১৭-২০১৮ অর্থ বছরের এলজিএসপি কর্তৃক ২লক্ষ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মিত হয়।উপরোক্ত তারিখ ও ঘটনার সময়ে বিবাদীনি রাস্তা ও ব্রিজটি দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।রিনা বেগম আমাদের চলাচলের রাস্তা ও ব্রিজে জোরপূর্বক বাশ দিয়ে রাস্তা আটকিয়ে দেয়।
পড়ে ৯৯৯ নাম্বারে কল দিলে এসআই রায়হান ঘটনাস্থানে পরিদর্শন করেন।সেখানে গিয়ে পরিস্থিতি অবনতি দেখে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ করেন।
জিডি নং ১০৪ দায়ের করেন।তদন্তকারী এসআই সায়েদুল ইসলাম সরজমিনে আসলে রিনা বেগমকে নিষেধ করার পরও তিনি রাস্তা বাশ তুলে নেয় নি।পরে সায়েদুল বলেন আপনি রাস্তা আটকিয়ে রাখতে পারেন।এটা আইনগত অপরাধ।
আমি মাধবপুর থানায় ও ইউএনও মহোদয়ের কাছে সুবিচারের জন্য অভিযোগ দাখিল করেছি।
সরেজমিনে গেলে দেখা যায়,অভিযোগকারী বাড়ি থেকে বাচ্চাদের পড়াশোনা স্কুল কলেজ ও হাটবাজারসহ ধর্মীর কাজে বিঘ্ন হচ্ছে। এলাকার একাধিক মানুষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরা খুব খারাপ লোক এদের কাজই হচ্ছে জবর দখল করা। আবু মিয়ার স্ত্রী রিনা বেগম তিনি স্বামীর চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন।