মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত : এখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা -- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হবিগঞ্জের মাধবপুর উপজেলা ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগানে দিবস নানা আয়োজনে পালিত হয়েছে । জানা যায় , ১৯৭১ সালে এই দিনে ভারত - বাংলাদেশ সীমান্ত বর্তী মাধবপুর উপজেলার ন্যাশনাল টি কোম্পানি মালিকানাধীন ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে সামরিক ও রাজনৈতিক নেতাদের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার উদ্যোগে শনিবার ( ৪ এপ্রিল) সকাল ১১ টা দিকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , তেলিয়াপাড়া চা বাগান থেকে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল । তিনির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর পরিকল্পনায় এবং সিলেটের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী এর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয় । তেলিয়াপাড়া চা বাগান থেকেই সেক্টর ভাগ করে দেশের বিভিন্ন স্থানে পাক - হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল । তিনি আরো বক্তব্য বলেন , শেখ মুজিবুর রহমান এর নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি । সেই সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাগারে বন্দি ছিলেন । এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন , সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বোরকা পরে দুই শিশু সন্তান কে নিয়ে ঢাকা চলে যায় এবং তাঁকে বাংলাদেশের প্রথম নারী মুক্তি যোদ্ধা হিসেবে উল্লেখ করেন । এসময় তিনি অভিযোগ করেন , আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেনি। বরং বিকৃত ইতিহাস উপস্থাপন করেছে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান , প্রতিমন্ত্রী ইশরাক হোসেন , হবিগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জি কে গউছ , হবিগঞ্জ - ৪ আসনের সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক দানবীর আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল , হবিগঞ্জ - ২ আসনের সংসদ সদস্য ডা.আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন , চীফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম , জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ , পুলিশ সুপার তারেক মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মুক্তি যোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার আহবায়ক গোলাম মোস্তফা রফিক । উক্ত দিবসে সার্বিক সহযোগিতা করেন তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটন । উল্লেখ্য, তেলিয়াপাড়া চা বাগানে দিবস বাংলাদেশের মুক্তি যুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত । তবে ১৯৭১ সালে ৪ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে মুক্তি যুদ্ধ পরিচালনা কৌশল নির্ধারণ সহ দেশকে বিভিন্ন সেক্টর ভাগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ।