মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত
“মাদকের আগ্রাসন দৃশ্যমান; প্রতিরোধেই সমাধান” প্রতিপাদ্যে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪।
এ উপলক্ষ্যে আজ ১৪ জুলাই (রবিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম; সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; পুলিশ সুপার চট্টগ্রাম এস, এম শফিউল্লাহ, বিপিএম, পিপিএম; সিভিল সার্জন চট্টগ্রাম ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল মালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ উপস্থিত ছিলেন।