[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

মাদককারবারীদের হামলা আহত সাংবাদিক জামাল উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নিয়ে বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ

মাদককারবারীদের হামলা আহত সাংবাদিক জামাল উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নিয়ে বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ

সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য, অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সদস্য, টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সাংবাদিক জামাল উদ্দিনকে ২৯ জুলাই, বুধবার, বিকালে ফুয়াদ আল খতিব হাসপাতালে দেখতে যান সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক জামাল উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, সাংবাদিক জামাল উদ্দিন গত ২৭ জুলাই রাত ৯টায় মাদক কারবারীদের দ্বারা টেকনাফ বাসস্টেশন থেকে অপহরণের শিকার হন। পরবর্তীতে অপহরণকারীরা হত্যার উদ্দেশ্যে জামাল উদ্দিনকে উপর্যুপরি কোপায়। একপর্যায়ে জামাল উদ্দিন অসচেতন হয়ে পড়লে তার মৃত্যু হয়েছে মনে করে তাকে বস্তাবন্দি করে রাস্তায় ফেলে যায়। পরে কিছু পথচারী জামাল উদ্দিনের গোঙানির আওয়াজে বস্তা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। প্রথমদিকে জামাল উদ্দিন সঙ্কটাপন্ন থাকলেও ডাক্তারদের নিবিড় পরিচর্যায় তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা যায়।

সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক জামাল উদ্দিনের চিকিৎসার ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার জেলা পরিষদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ে হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন নিজামী, মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সমাজকর্মী নুরুল ইসলাম, সাংবাদিক আবদুল গফুর, সমাজসেবী জাফর আলম দিদার।

Loading

Facebook
Twitter
LinkedIn

“বোয়ালখালীতে বালুর অবৈধ বাণিজ্যের অভিযোগ-বৈধ বালুমহাল নেই, অথচ প্রতিদিন শত শত ট্রাক। চরণদ্বীপ, খরণদ্বীপ ও কধুরখীলে ৩০টির বেশি বালু বিক্রয়কেন্দ্রের অভিযোগ। রাজস্ব, পরিবেশ ও জনদুর্ভোগের দায় কার?