- - -

মাগুরায় ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Print News

মাগুরায় ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

 

 

মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ চল্লিশ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আটক।
মাগুরা জেলার শ্রীপুর থানাধীন নাকোল পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল সহ মোঃ জহুরুল ইসলাম (৪০) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করে এরই ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে নাকোল পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ)/ মোঃ লালটু রহমান এর নেতৃত্বে একটি টিম ২৮/১২/২৩ ইং তারিখ অনুমান বিকাল ১৬.৩৫ ঘটিকায় সময় মাগুরা শ্রীপুর থানাধীন মাঝাইল মান্দারতলা গ্রামস্থ গড়াই ব্রিজের পাশ হইতে মোঃ জহুরুল ইসলাম (৪০) পিতা- রোস্তম, সাং-বাকসা- থানা-কলারোয়া জেলা- সাতক্ষীরা এর নিটক হতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে তথ্য পাওয়া যায়।
এই সংক্রান্তে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa