চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন'র উদ্যোগে
মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর জন্মবার্ষিকী উদযাপনে শ্রদ্ধা নিবেদন
ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা, তদানীন্তন বঙ্গীয় আইন পরিষদের নির্বাচিত মেম্বার, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসংস্কারক, রাজনীতিবিদ, কৃষকনেতা, চট্টলগৌরব, শ্রমিক আন্দোলনের অগ্রদূত, এদেশে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, কদম মোবারক মুসলিম এতিমখানা ও স্কুলের প্রতিষ্ঠাতা, আমীরুল মুজাহেদ্বীন, সিতারায়ে বাররে সাগীর, ফাতিহে হিন্দুস্থান হযরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী ( রহ:) এর ১৫০তম জন্মবার্ষিকী আজ । উল্লেখ্য যে, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী চট্টগ্রাম জেলার বর্তমান চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের আড়ালিয়ার চর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২২ আগস্ট ১৮৭৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৫০ সালের ২৪ অক্টোবর তিনি বরমার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
আজ ২২ আগস্ট শুক্রবার সকাল ৭ টায় চট্রগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন উদ্যোগে মোমিন রোডস্থ কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে হুজুরের কবর জিয়ারত, দোয়া,ফাতেহা পাঠ, শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ্দিন, পরিস্থিতি ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম আবু ইউছুফ, চট্রগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজিঃনং-বি-২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, শ্রমিক নেতা জসিম উদ্দিন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো আজগর হোসেন তালুকদার প্রমূখ।