মাইজভান্ডার দরবার শরীফে
জশনে ঈদ-এ-মিলাদুন্নবী আগামীকাল ২৬ সেপ্টেম্বর
পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও দারুত্-তা’লীম হোসাইনিয়া হিফজুল কুরআন মাদ্রাসা ও ইয়াতিমখানার হেফজ সমাপ্ত ছাত্রদের ‘‘দস্তারে ফজিলত” আগামীকাল ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার বা’দ আছর থেকে মাইজভান্ডার শরীফ হাসনাইন কমপ্লেক্সে (দরবার হর, ২য় তলা) অনুষ্ঠিত হবে। এ মহতি মাহফিলে সদারত করবেন, আওলাদে রাসুল (দ.) আওলাদে গাউসুলআজম মাইজভান্ডারী, দরবার-এ-গাউসুল আজম মাইজভান্ডারীর মহামান্য জিন্মাদার ও মোন্তাজেমে আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম মুরশিদে বরহক হযরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম.জি.আ.) প্রকাশ ছোট হুজুর। এতে আওলাদে খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারীসহ উলামায়ে আহলে সুন্নাতগণ উপস্থিত থেকে শানে রেসালত ও শানে গাউছিয়তের উপর বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। উক্ত নুরানী মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নায়েবে মোন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিল হাসান মাইজভান্ডারী ও মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মাসুদ মাহমুদ।