- - -

মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)

Print News

মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)

 

মহান ঈদুল আজহার পবিত্র দিনে ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)- র সম্মানিত আওলাদে পাকগণ ও আগত অগণিত আশেক ভক্ত জায়েরীণদের সাথে নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন, আওলাদে রাসূল সাঃ, আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ),রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)। সকাল ৯টায় অনুষ্ঠিত ঈদুল আজহার জামাত শেষে মিলাদ,কিয়াম ও মোনাজাতে তিনি অংশগ্রহণ করেন। মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পরবর্তী মোনাজাতে দেশ-জাতি-উম্মাহ সর্বোপরি বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয়। পরবর্তীতে তিনি মারজাল বাহরাইন, মাজমাউল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র মাজার শরীফে অনুষ্ঠিত কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাত এ অংশগ্রহণ করেন এবং আগত অগণিত আশেক ভক্ত জায়েরীণদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ প্রদান করেন।
এছাড়াও প্রচলিত ইসলামী সংস্কৃতির অংশ হিসেবে মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে আগত মেহমানদের মাঝে রান্না করা সেমাই ও তবাররুকাত পরিবেশন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa