মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলে
শরিয়ত ও তরিকতের আলোকে বিষয়ভিত্তিক মাসআলা মাসায়েল মাহফিল অনুষ্ঠিত
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর ব্যবস্থাপনায় শরিয়ত ও তরিকতের আলোকে বিষয়ভিত্তিক মাসআলা মাসায়েল মাহফিল জুমার রজনিতে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিল শান্তি কুঞ্জ ভবন ৪র্থ তলায় ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা কাজী হাবিবুল হোসাইনের সঞ্চলনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাহেদ আলি চৌধুরী, আব্দুল আজিজ।
নির্ধারিত বিষয়ে আলোচনা রাখেন মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ইউসুফ আলিসহ আগত আশেকানবৃন্দ।
সর্বশেষ মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন রওজা শরিফের সম্মানিত খাদেম মাওলানা তাজুল ইসলাম।