মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার উদ্যোগে
শিক্ষার্থীদের মাঝে “বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত
গত ২৬ আগস্ট . মঙ্গলবার বিকাল ৩টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ব্যবস্থাপনায় ৫০০ এর অধিক শিক্ষার্থীদের মাঝে “বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়।
অত্র কমিটির সভাপতি আহসান উল্লাহ চৌধুরী বিভন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাবেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুনব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের হেড মাওলানা কাজী মাহাতাব উদ্দিন, সিনিয়র শিক্ষিকা ইলা বড়ুয়া, সিনিয়র শিক্ষক বাবু টিপুল কান্তি শর্মা, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন, শাখার সাবেক সভাপতি নুরুল হক সওদাগর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমিটির সদস্য আবু শাহাদাত রোহান, নাতে মোস্তাফা (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন অর্থ সম্পাদক মুহাম্মদ একরাম হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক রাশেদ উদ্দিন।
এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ, শাখার উপদেষ্টা আবদুল নইম, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, ইসমাইল হোসেন জুনু, যুগ্ম-সম্পাদক আনিস উদ্দিন সোহেল, প্রচার সম্পাদক মুহাম্মদ সাদ্দাম হোসেন, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ বিহান, সহ-প্রচার মুহাম্মদ জামশেদ, সহ-প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাকিব, দপ্তর সম্পাদক মুহাম্মদ জাবেদ, সহ-দপ্তর সম্পাদক সাব্বির চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজকল্যাণ সম্পাদক জোবায়েত হোসেন, সিনিয়র সদস্য মুহাম্মদ ওসমান, মুহাম্মদ মুজিবুদ্দৌলা চৌধুরী বিপ্লব, মুহাম্মদ রাফসান, মুহাম্মদ রিমন, মুহাম্মদ ফাহিম, হামিম চৌধুরী, মুহাম্মদ শাওয়াল, মুহাম্মদ বাধন, মুহাম্মদ জিসান প্রমুখ।