- - -

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার উদ্যোগে মিলাদ মাহফিল

Print News

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার উদ্যোগে মিলাদ মাহফিল

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার উদ্যোগে হযরত আবু বক্কর সিদ্দিকী(রা:) এর ওফাত দিবস ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর ৯৫তম খোশরোজ শরীফ উপলক্ষে মোহাম্মদ বশরের বাসভবনে গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবু সৈয়দ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিটনের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সমন্বয়কারী সাদুকুজ্জামান শফি,মাওলানা মহিম উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, জয়নাল আবেদীন, আব্দুল হালিম সেলিম, স্বপন বড়ুয়া, ইউনুস সওদাগর প্রমুখ।মিলাদ কিয়াম শেষে বিশ্ববাসীর মুক্তির কামনায় মুনাজাত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa