মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ব্যবস্থাপনায় আহলে বায়াতে রাসূল (দ.) স্মরণে শোহদায়ে কারবালা মাহফিল
“বৃক্ষরোপণ কর্মসূচি” অনুষ্ঠিত ১৮ জুলাই শুক্রবার বিকাল ৫টা হতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ‘বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার’ ব্যবস্থাপনায়- “বৃক্ষরোপণ কর্মসূচি”, আহলে বায়াতে রাসূল(দ.) স্মরণে “শোহদায়ে কারবালা মাহফিল”, নবায়িত কার্যকরী পরিষদের “অভিষেক অনুষ্টান” বড়ছিলোনিয়া হরিনাদিঘীস্থ মাষ্টার নুর আহমদ চৌধুরীর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরানুল কারীম ও নাতে মোস্তফা পরিবেশন করেন অত্র শাখার ধর্মীয় সম্পাদক মো: আইমন, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন অর্থ সম্পাদক মো: একরাম হোসেন।
উক্ত মহতি অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার সম্মানিত সভাপতি আহসান উল্লাহ চৌধুরী বিভন। যুগ্ম সম্পাদক তানবির মুহাম্মদ শাপলা চৌধুরীর সঞ্চালনায় সভার প্রধান আলোচক ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম।
অভিষেক অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি আহসান উল্লাহ চৌধুরী বিভন সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কাতার আল-শাহানিয়া শাখার সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম কে বরণ করেন আল-শাহানিয়া শাখার অর্থ সম্পাদক মো: জসিম উদ্দিন।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ছিলেন অত্র শাখার সাবেক সভাপতি মো: নুরুল হক সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জুনু, সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম শ্রম আদালতের প্যানেল সদস্য মো: আলতাফ উদ্দিন মুবিন, যুগ্ম সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সমন্বয়কারী মো: আনিস উদ্দিন সোহেল, ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মো: দিদারুল আলম, মো: আলমগীর আলম, মো: আলাউদ্দিন ও মো: মনির উদ্দিন খোরশেদ। সম্মানিত অতিথি মো: জসিম উদ্দিন চৌধুরী, মো: ইদ্রিচ মিয়া, মাওলানা মো: আলিম উদ্দিন, মো: শামশুল আলম।
আরো উপস্থিত ছিলেন অত্র শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজ্বী আহমদুল হক সওদাগর, আবদুল নঈম, মো: ইউছুপ, ডা: সোলতান আহমেদ, মো: জানে আলম, নুরুল ইসলাম মনির, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন রাফেল, সহ-সভাপতি মো: ইয়াকুব, সহ-সভাপতি মাষ্টার মো: মোহরম আলী, যুগ্ম সম্পাদক বিজয় আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মো: রাশেদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড মো: জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সাইফুদ্দিন, সহ-অর্থ সম্পাদক মো: বিহান, দপ্তর সম্পাদক মো: জাবেদ, সহ-দপ্তর সম্পাদক মো: সাব্বির চৌধুরী, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো: সাদ্দাম হোসেন, সহ-প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো: জামশেদ, সহ-প্রচার ও তথ্য প্রযুক্তি মো: সাকিব, সহ-প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো: নিলয়, সহ-ধর্মীয় সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো: জোবায়েত, সহ-সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো: রবিউল হোসেন, সহ-সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো: মারুফ, সাংস্কৃতিক সম্পাদক মো: ফরহাদ, সহ-সাংস্কৃতিক মো: রাহাদ, কার্যনির্বাহী সদস্য মো: মিজান উদ্দিন, মো: সোহেল সিকদার, সাইদুল হক মুন্না, কাতার প্রবাসী সদস্য রহমত উল্লাহ, ওমান প্রবাসী মো: রিয়াদ,ওমান প্রবাসী মো: মাসুম, সম্মানিত সদস্য মো: ইয়াছিন, মো: রাফসান, মো: সামশু, ফোরকান রাসেল প্রমুখ।
সর্বশেষ তাওয়াল্লাদে গাউসিয়া, মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন অত্র শাখার যুগ্ম-সম্পাদক তানবির মুহাম্মদ শাপলা চৌধুরী।