- - -

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভা অনুষ্ঠিত

Print News

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভা অনুষ্ঠিত

আজ ২০ মে মঙ্গলবার বাদে আসর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর চট্টগ্রাম শহরস্থ কেন্দ্রীয় অফিসে পর্ষদ সভাপতি আলহাজ্ব মো: রেজাউল আলী জসিম চৌধুরী’র সভাপতিত্বে ‘সাংগঠনিক সেল’-এর এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি ও  সীতাকুণ্ড উপজেলার সাংগঠনিক কার্যক্রমের কতিপয় বিষয় আলোচ্যসূচীভূক্ত ছিল। তদালোকে আলোচনান্তে গুরুত্বপূর্ণ বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কেন্দ্রীয় পর্ষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে শেখ মুজিবুর রহমান বাবুল, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ সফিউল আলম নিজাম, আশরাফুজ্জামান আশরাফ, দিদারুল আলম  এবং সাংগঠনিক সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন  সর্বজনাব মাওলানা সৈয়দ আবু আহমদ (রাঙ্গুনিয়া), শহীদুল ইসলাম (রাঙ্গুনিয়া), নাজিমুদ্দিন (রাউজান), মাহবুবুল আলম সওদাগর (ফটিকছড়ি) ও গোলাম হোসেন শাহীন (সীতাকুণ্ড)।

উল্লেখ্য যে, আজকের সভায় রাঙ্গুনিয়া উপজেলার সকল শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সাথে কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কার্যক্রম সংক্রান্তে সুবিস্তারিত আলাপ-আলোচনা ও কতিপয় বিষয়ে জরুরি ভিত্তিতে বাস্তবায়নার্থে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে মাওলানা সৈয়দ আবু আহমদ কর্তৃক দোয়া মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa