মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ’র সভাপতি
আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী মোঃ ওমর ফারুকের মা’র কবর জিয়ারত
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী রাউজান থানার নদীমপুর মোহাম্মদ কামিল চৌধুরীর বাড়িতে চট্টগ্রাম মহানগর ঘ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ ওমর ফারুকের মা’র কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মোঃ তাজ, মোঃ মিয়া, তাজু উদ্দিন, সোলাইমান মেম্বার, মোঃ রাশেদ চৌধুরী মেম্বার, তছলিম উদ্দিন সুজন, আতুরার ডিপু কমিটির সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম ও এলাকার আশেক ভক্ত এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।