মহেশপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে নবাগত ইউএনও বলেন এই উপজেলাকে মাদক,চোরাচালান সহ উন্নয়নের সকল বিষয়ে গণমাধ্যম কর্মদের সার্বিক সহযোগিতা চায়। এসময় বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,জিয়াউর রহমান জিয়া,ইশারত মন্ডল,আনিচুর রহমান,সরোয়ার হোসেন,নাজমুল হোসেন,লুৎফর রহমান প্রমুখ। বক্তারা মহেশপুরের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ^াস দেন। সভায় উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক আব্দুল রাজ্জাক,বাবর আলী বাবু,ওবাদুল হোসেন,হাসান আলী,রমজান আলী।