মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৮ টি মোটর সাইকেলসহ চোর চক্রের ১১ জন আটক
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রুহুল আমিন এর নেতৃত্বে একটি টিম গতকাল ২ অক্টোবর নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুল্লাহ আল রায়হান এবং তার সহযোগী ইরফাদুল আলম ও আক্তার হোসেনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল বিভিন্ন পন্থায় চুরি করে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তীতে অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এবং অন্যান্য চোরাই চক্রের সাথে যোগযোগ করে এগুলো বিক্রয় করে থাকে। গ্রেফতারের পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মীরসরাই থানা এলাকা থেকে ৫টি মোটর সাইকেল এবং জোরারগঞ্জ থানা এলাকা থেকে ২ টি মোটর সাইকেলসহ মোট ৭ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।