
মধ্যপ্রদেশে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬
ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে ৩ জন মহিলা। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন তাঁরা। রবিবার ( ৯ আগস্ট ) দুপুর দেড়টায় এই দুর্ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ধর জেলায়। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনা ঘটেছে ধর জেলার বদনাওয়ার শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পঞ্চক ভাসা এলাকার কাছে। ধর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পারুল বেলাপুরকর জানিয়েছেন, উজ্জয়িনী দিকে যাওয়ার সময়ে একটি ট্রাক ওই গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়িতে থাকা ৫ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও ১ জন। মৃতদের মধ্যে ৩ মহিলা। ওই ঘটনায় ১জন আহত হয়েছেন বলে ও জানা গেছে। ঘটনার পরেই পালিয়ে যান ওই ট্রাকের চালক। তবে তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। কি কারণে এই দুর্ঘটনা তা জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
![]()









