মধ্যনগরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সাধারণ সম্পাদক মজনু'র প্রতিবাদ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু'র নামে মিত্যা খবর প্রকাশ করায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
৩রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিনটার সময় মধ্যনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু বলেন, সম্প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগের সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ একজন গণমাধ্যমকর্মী থাকায় তিনি তার দলীয় এজেন্ডা বাস্তবায়নে আমার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মধ্যনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে উদ্দ্যেশ্য প্রণোদিত খবর ছড়াচ্ছে।এতেকরে বিএনপির নামধারী আওয়ামীলীগের সাথে তাল মিলিয়ে চলা ব্যাক্তি আশরাফ উদ্দিন হিল্লোল ও স্বপন জাহান ইন্দন দিচ্ছে।যার দরুন আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এসকল কাজের সাথে আমি আব্দুল কাইয়ুম মজনু ও আমাদের দল বিএনপি কোন ভাবেই জড়িত নয়।প্রকাশিত খবর মিত্যা ও সম্পুর্ণ বানোয়াট।জাতির দর্পন গণমাধ্যমের মাধ্যমে বলি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এবং তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃআব্দুল হামিদ তালুকদার বলেন,আমাদের দলের নামে প্রকাশিত মিত্যা অপবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছি যে উল্লেখ্য দুজন আমাদের সংগঠনের কেহ না।তারা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে এসব প্রচারণা চালিয়ে যাচ্ছে। এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার বলেন,আমাদের মধ্যে দলীয় কোন কুন্দল নেই।তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যাবস্থা নেয়ার জোর দাবী জানাই।
সংবাদ সম্মেলনকালে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো কামাল হোসেন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো.আশিক মিয়া,বিএনপি নেতা মো.মমিনুল হক বেনু,যুবদলের আহবায়ক মো.গোলাম সাইফুল,সিনিয়র যুগ্ম আহবায়ক মো.রায়হান উদ্দিন সোহেল,যুগ্ম আহবায়ক মো.সাইদুর রহমান জিয়া,ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান,শাহিদুর রহমান শিপলু,শ্রমিক দলের আহবায়ক আব্দুল জলিল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুল,মধ্যনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবে হায়াত,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেবুর আলম,সাধারণ সম্পাদক মো.ইমানুল গণি তালুকদার রুবেল,মধ্যনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো.ইমরান,চামরদানী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল হাসনাত তোয়াসিন,চামরদানী ইউঃযুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।