- - -

মণিপুরে বিএসএফের খোঁড়া গর্তে পড়ে ভাইবোন সহ ৩ শিশুর মৃত্যু 

Print News

মণিপুরে বিএসএফের খোঁড়া গর্তে পড়ে ভাইবোন সহ ৩ শিশুর মৃত্যু

 

ভারতের মণিপুরের চূড়াচাঁদপুর জেলার গাংপি- মুয়াল এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় ২ ভাইবোনসহ ৩টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স ৩ থেকে ৫ বছরের মধ্যে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ মার্চ )। সূত্রে জানা গেছে, বিএসএফ শিবির নির্মাণের জন্য খোঁড়া একটি গর্তে জল জমে ছিল। অসাবধানতাবশত ওই জল ভর্তি গর্তে পড়ে গিয়েই শিশুদের করুন মৃত্যু ঘটে। ঘটনার পর শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa