
নগরীতে কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে নগরের রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবেছে নগরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান। তাই জলাবদ্ধতার কারণে মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।