ভৈরব বধূনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত ও১০ টি বাড়ি- ভাংচুর
কিশোরগঞ্জের ভৈরবে বধূনগরে জমি সংক্রান্ত বিরোধে চাচা- ভাতিজা দ্বন্দ্বে ২ পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত ও১০ টি বাড়ি- ঘর ভাংচুর করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আসাব উদ্দীন (৪০) শাহআলম (৩৫) জাহের মিয়া ( ৫৫) কে রেফার্ড কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে । এছাড়া অন্যান্য আহতরা হলো নজরুল ইসলাম , জাকির হোসেন, লাকি, উজ্জ্বল মিয়া,রুবেল ইমরান, অন্তর, টিপু, শফিউল আলম,চান মিয়া, দিপালী ও ভাবনা বেগম এদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে । শ্রী- নগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাহের মিয়া ও স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে খালেক মিয়া বাড়িতে ঘর তুলতে গেলে তার ভাতিজা এমাদ মিয়া বাঁধা দেয় । এ সময় ২ পক্ষের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী, বৃদ্ধ সহ ২ পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে । সংঘর্ষ চলাকালে ১০ টি বাড়ি- ঘর ভাংচুর করা হয়েছে । এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে । পরে আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এলাকায় দুই পক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।