ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় আলোচনা সভা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র।
রবিবার ২০ জুলাই বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক, সিটি প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন সহ প্রেসক্লাবগুলোর অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বিশেষ করে মাদক নির্মূল শিক্ষার উন্নয়ন সার্ভিস স্টেশন ও পর্যটন কেন্দ্র নির্মাণ এবং স্থল বন্দরের উন্নয়নসহ উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন সাংবাদিকেরা। উপজেলা নির্বাহী অফিসার পরিকল্পনা তৈরি করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এর আগে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস এর ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বৃহস্পতিবার তিনি ভূরুঙ্গামারী উপজেলায় যোগদান করেন। মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন। মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।