- - -

ভূয়া ও জাল দলিলের মালিকদের বিচারের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল

Print News

ভূয়া ও জাল দলিলের মালিকদের বিচারের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল

 

পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরিয়া গ্রামে ভূমিহীন কৃষক দিন মজুররা ৪ জুলাই শুক্রবার ভূমি দস্যুদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগী ভূমিহীন কৃষসহ স্থানীয়রা তারা জানান, আমরা ৮০ থেকে ৭০ বছর এই জায়গাতে বসবাস করছি। যখন যে সরকার পরিবর্তন হয় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রছায়ায় নেতারা আমাদেরকে হয়রানি করে ও জায়গার মালিকানা দাবি করে। বর্তমানে স্থানীয় আলমের জামাই, তিনি সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা ভূমিদস্যু ভুয়া জাল দলিল বানিয়ে ভূমিহীন মানুষদের উপরে মিথ্যা মামলা দিয়ে তাদের ভয় ভীতি দেখাচ্ছে। থানার কর্ম কর্তাদের দিয়ে বিভিন্ন হুমকিধামকি দিচ্ছেন। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ব্যবহার করে তাদেরকে সাথে এনে এ সকল মানুষদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। একসময় তাদের উপর হামলাও করা হয়।

এলাকার ভুক্তভোগীরা এসব থেকে নিরুপায়ের জোর দাবি জানান, প্রশাসনিক ভাবে এইটা যেন সমাধান করা হয়। তাদের দাবি সরকারি আইন অনুযায়ী যেটা হবে সেটাই আমরা মেনে নেব। অন্যদিকে আমাদের মৌজার জায়গা যেন আমাদের এলাকার লোকজনেরই থাকে।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন,স্থানীয় সুকুমার শিল, মোঃ ইউনুস শেখ, ইমাম শেখ, আসাদ শেখ, মোছাম্মৎ শামেলা খাতুন,মোছাম্মৎ রিমা খাতুন, মোছাম্মৎ রঙ্গ খাতুনসহ আরো অনেকেই মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa