ভূমিকম্পে কেঁপে উঠল আসাম
প্রাকৃতিক দুর্যোগে ধস, বন্যার পাশাপাশি ভূমিকম্পে ও কেঁপে উঠল ভারতের আসাম। মঙ্গলবার (৮ জুলাই ) সকালে আসামরাজ্যের গুয়াহাটি, মধ্য আসাম সহ বরাক উপত্যকায় ও ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৯টা ২২ মিনিটে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৪•১ হিসেবে রেকর্ড করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে উৎপত্তি স্থল ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল কার্বি আংলং। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।