ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ৫ হাজার টন ডিজেল
ইরান- ইজরায়েল সংঘর্ষের আবহে উত্তাল গোটা বিশ্ব। মধ্যপ্রাচের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এই কঠিন সময়ে পড়শি দেশ বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। মঙ্গলবার (১০ মার্চ ) পাইপলাইনের মাধ্যমে আসামের নুমালিগড় তেল শোধনাগার থেকে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানো হচ্ছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং সরবরাহ নিশ্চিত করতে ভারত সরকারের কাছে জরুরি ভিত্তিতে এই সাহায্য চেয়েছিল তারেক রহমানের সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যেকার দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রতিবছর পাইপলাইনের মাধ্যমে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করার কথা ভারতের। বর্তমানের এই চালানটি সেই চুক্তিরই অংশ। বিপিসি সূত্রে খবর, আগামী ২ মাসের মধ্যে ৬ মাসের জন্য নির্ধারিত প্রায় ৯০ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছে যাবে।