ভারতের তামিলনাড়ুতে ডিএমকে দলকে হটিয়ে থালাপতি বিজয়ের দল ক্ষমতায় আসছে
ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয়ের সাফল্য পেতে পারে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেওরি কাঝাঘাম (টিভিকে) গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলাফল আগামী ৪ মে প্রকাশ করা হবে। এর আগে পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচন ও অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর ৩টি রাজ্যের ভোট নিয়ে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। বেশির ভাগ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আসাম বিধানসভায় ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। অপরদিকে, তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যম এনডি টিভির পর্যবেক্ষক সংস্থা, এক্সিস মাই ইন্ডিয়া জানিয়েছে, বিজয়ের দল টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। এটি তাদের প্রথম নির্বাচনী অংশগ্রহণ। তামিলনাড়ু বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১১৮টি আসন। বুথ ফেরত জরিপ অনুযায়ী টিভিকের এককভাবে সরকার গঠনের সম্ভাবনা কম হলেও রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে দলটি। বর্তমানে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে ডিএমকে ও তাদের মিত্রগোষ্ঠী। যদি বিজয়ের দল প্রত্যাশিত ফলাফল লাভ করে, তবে তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাসের সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।