- - -

ভারতের কাশ্মীরে নিখোঁজ সৈদেরগাঁও গ্রামের ২ জন সহ তিনজনই বাড়ি ফিরেছেন

img 20261009 wa0071
Print News

ভারতের কাশ্মীরে নিখোঁজ সৈদেরগাঁও গ্রামের ২ জন সহ তিনজনই বাড়ি ফিরেছেন

 

ভারতের কাশ্মীরে নিখোঁজ তিনজন নিজ নিজ বাড়িতে ফিরছেন আজ। সকাল ১০ টার দিকে সৈদেরগাঁও গ্রামের সোহেল মিয়া বাড়িতে ফিরেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো নয় বলে জানা গেছে। তিনি জানিয়েছেন, আয়াছ ও আলা উদ্দিন বাড়ির পথে রাস্তায় আছেন।

খোঁজ নিয়ে জানাগেছে বিকেলে আয়াছ ও আলা উদ্দিন বাড়িতে ফিরে আসছেন। তাদেরও শারীরিক অবস্থা ভালো নয়।

নিখোঁজ তিনজনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কিভাবে তারা নিখোঁজ হয়েছে এ বিষয়ে তাদের কথা বলে পরবর্তীতে প্রকাশ করা হবে।

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের ২ যুবক হলেন সোহেল মিয়া, আয়াছ আলী ও কোম্পানিগঞ্জ উপজেলার জালিয়ারপাড় গ্রামের ১ যুবক হলেন, সৈদেরগাঁও গ্রামের সমতেরা বেগমের জামাতা আলা উদ্দিন দালালের খপ্পরে পড়ে সে নিখোঁজ হয়।

কিছুদিন পরে ভারতের কাশ্মীরে তাদের সন্ধান মিললেও পরবর্তীতে বাড়ির সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় সৈদেরগাঁও গ্রামের সমতেরা বেগম ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ এ ব্যাপারে সচেষ্ট ভুমিকা রেখেছে।

দালালদের পিতার সাথে বার বার যোগাযোগ করা হয়েছে। দালালকে কখনো পাওয়া যায় নি। বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় নিখোঁজ ৩ জন বাড়ি ফেরায় পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa