ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ
পাবনার ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে জমকালো ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। নির্বাচনে তৃণমূলের ভোটে সভাপতি পদে শামসুল আলম, সাধারণ সম্পাদক পদে ইউসুফ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল বারীক বিজয়ী হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিকেল পৌনে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গণনা শেষে রাত সোয়া ৭টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা মো. সোলায়মান হোসেন। ফলাফলে দেখা যায়:
* সভাপতি:আনারস প্রতীকে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শামসুল আলম।
* সাধারণ সম্পাদক: মোরগ প্রতীকে ২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইউসুফ আহমেদ।
* সাংগঠনিক সম্পাদক:আম প্রতীকে ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আব্দুল বারীক।
এর আগে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবেদ আলীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, আলতাব হোসেন খান, আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবু এবং সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজুসহ স্থানীয় শীর্ষ নেতারা।