বৌদ্ধ বিহারের দানবাক্স ভেঙে টাকা চুরি, পালানোর সময় যুবক আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০০:১২, ১৪ জুন ২০২৬
ফন্ট সাইজ - ডি +
FacebookMessengerLinkedInTwitterWhatsAppViberShare
বৌদ্ধ বিহারের দানবাক্স ভেঙে টাকা চুরি, পালানোর সময় যুবক আটক
খাগড়াছড়ির ইয়ংড বৌদ্ধ বিহারের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। দানবাক্সের টাকা নিয়ে পালানোর সময় মারমা সম্প্রদায়ের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক যুবকের নাম অংলাপ্রু মারমা (২৬)। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার মংসাপ্রু মারমার ছেলে।
জানা গেছে, শনিবার (১৩ জুন) রাত ৯টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নারিকেল বাগান এলাকায় শান্তি পরিবহন কাউন্টারসংলগ্ন স্থানে অংলাপ্রু মারমাকে মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।