- - -

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

Print News

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ড হাজারীরচর পূর্ব পারস্থ বৃটিশ আমলের প্রায় দুশত বছর আগের পুরনো বৌদ্ধ মন্দিরটি এখন ধ্বংসের পথে। বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের ভূমিদস্যু মিলে বৌদ্ধ সম্প্রদায়ের মাতৃমন্দির ভেঙে ফেলে। পরবর্তী দ্বিতীয় বৌদ্ধ মন্দির করা হলে সেটাও ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। তখন প্রবীর বড়ুয়া বাদী হয়ে বোয়ালখালী পৌরসভায় একটা মিস মামলা করা হলেও কোন সুরাহা দিতে পারেনি বোয়ালখালী পৌরসভা।সঠিক কোন দলিলাদি দেখাতে না পারায় বিবাদীগন কোন সুরাহা করেনি পৌর কর্তৃপক্ষ। এই জায়গাটি বৃটিশ আমল থেকে বাদী প্রবীর বড়ুয়া তাদের পৈত্রিক সম্পত্তি বলে দাবী করেন। এখন বিবাদীগণ ভূয়া কাগজপত্র দেখিয়ে নামজারী করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিবাদীগণ আরো বলেন, বৌদ্ধ মাতৃমন্দির বিক্রি করে ফেলছে।বৌদ্ধ ইতিহাসে বৌদ্ধ মাতৃমন্দির বিক্রি করে ফেলছে এমন নজির নেই। এমন ভূমিদস্যুর কবল থেকে মন্দিরটি রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বাদী প্রবীর বড়ুয়া ও স্হানীয় বৌদ্ধ সম্প্রদায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa