- - -

বোয়ালখালীর কৃতি সন্তান অ্যাডভোকেট মুকুল কান্তি দেব, “মানবতার প্রতীক” সম্মাননায় ভূষিত ‌

Print News

বোয়ালখালীর কৃতি সন্তান অ্যাডভোকেট মুকুল কান্তি দেব, “মানবতার প্রতীক” সম্মাননায় ভূষিত ‌

 

চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে ২২ শে অক্টোবর ২০২৩ বিকাল তিনটায় বাংলাদেশ-ভারত-নেপাল, ইতিহাস মঞ্চ বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র কর্তৃক সাহিত্য সম্মেলন ১৪৩০ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়। লায়ন দুলাল বড়ুয়ার সভাপতিত্বে ও ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন এর সুন্দর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুকুল কান্তি দেব। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি আচার্য দীনেশচন্দ্র সেন এর দৌহিত্রী অধ্যাপক দেবকন্যা সেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে আরও আছেন ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আতিকুর রহমান, কবি শাহাবুদ্দিন , ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। কবি আতিকুর রহমান যিনি ভারতের রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত। প্রখ্যাত ভারতীয় কবি আজিজুল হক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডক্টর দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, সরোয়ারদি হাসপাতালের সাবেক মহাপরিচালক ডক্টর উত্তম কুমার বড়ুয়া, প্রফেসর ডক্টর সুদীপ্তা বড়ুয়া সহযোগী অধ্যাপক চবি, প্রফেসর ডঃ রুপেন বড়ুয়া আজীবন সদস্য বাংলাদেশ গণিত সমিতি, ডক্টর সবুজ বড়ুয়া, ভারতীয় কবি কুতুব উদ্দিন বখতিয়ার ,সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব ও চট্টগ্রাম জাদুঘরের উপ-পরিচালক ডক্টর আতিউর রহমান, কবি পূরবী বড়ুয়া এবং আরো অনেকে।

প্রধান অতিথি তাঁর ভাষনে বলেন, আকাশ বাতাস পাখির যেমন কোন সীমানা নেই তেমনি সাহিত্যেরও কোন সীমারেখা নেই। আমরা সকলে বাংলা সাহিত্য পড়ি। রবীন্দ্রনাথের গান আমাদের জাতীয় সংগীত। নজরুলের লেখা আমাদের রণসঙ্গীত। শীতের মৌসুমে সাইবেরিয়ার পরিযায়ী পাখিরাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে আসে , সাহিত্যও তেমনি। বাংলা ভাষা সারা পৃথিবীর এমন কি বর্তমানে জাতিসংঘেও আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। বাংলা ভাষা এখন বিশ্বজনীন। মানব সেবামূলক কাজ আইন অঙ্গনে মানবিক ভূমিকার জন্য প্রধান অতিথিকে “মানবতার প্রতীক” সম্মাননায় ভূষিত করা হয়। তিনি সমাগত বাংলাদেশ ,ভারত ও নেপালের সমস্ত অতিথিগণকে তার লেখা “আমার জীবন সংগ্রামের আত্মকথা ও কানাডার দিনগুলো” নামক বই উপহার দেন। এইজন্য সকল অতিথিগণ তাঁকে ধন্যবাদ জানান। তিনি এই পর্যন্ত ৬৬ বার বিভিন্ন সম্মাননায় সম্মানিত হলেন।
উল্লেখ্য বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ড, পূর্ব গোমদণ্ডী, দরপপাড়া সংলগ্ন এডভোকেট মুকুল কান্তি দেব এর বসতবাড়ী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa