- - -

বোয়ালখালীতে ১শত লিটার দেশীয় তৈরি মদ সহ দুইজনকে আটক – শ্রী ঘরে

Print News

বোয়ালখালীতে ১শত লিটার দেশীয় তৈরি মদ সহ দুইজনকে আটক – শ্রী ঘরে

 

বোয়ালখালী উপজেলা ৮ নং শ্রীপুর খরনদ্বীপ ইউপি গুচ্ছ গ্রাম এলাকায় এরশাদ এর লেবুর আড়তের সামনে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ২ জন আটক করেছে থানা পুলিশ।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেতৃত্বেদেন এসআই মোবারক হোসেন ও তার সঙ্গীয় ফোর্স, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে উপজেলা বোয়ালখালীর ২ নং পশ্চিম গোমদন্ডী ইউপি, গ্রাম- চর খিদিরপুর (০৭ নং ওয়ার্ড, ) ফজল আহমদ ছেলে আব্দুল খালেক (২৫) ও ইমন হোসেন(১৯), পিতা-আলী আহমদ, গ্রাম- চরখিদিরপুর (তালেব আলী চৌধুরীর বাড়ী, ০৭ নং ওয়ার্ড, ০২ নং পশ্চিম গোমদন্ডী ইউপি), বোয়ালখালীর হইতে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারপূর্বক আটক করেন পুলিশ।

আটককৃত ২জনের নামে বোয়ালখালী থানায়মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা, ২০১৮; রুজু করা হয়েছে জানান বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন।
তিনি আরও বলেন বোয়ালখালীতে মাদককে বিরুদ্ধে অভিযান সরকারের নীতি বাস্তবায়ন করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa