বোচাগঞ্জ উপজেলা ৪নং আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর ঘুগিয়া শ্মশান কালী মন্দিরের মূর্তি ভাঙ্গে দুর্বৃত্তরা
:
০৫ আগষ্ট ২০২৫ ইং গতকাল শেষ রাতে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় অজ্ঞাত ব্যক্তি কর্তৃক বোচাগঞ্জ উপজেলাস্থ ৪নং আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর ঘুগিয়া শ্মশান কালী মন্দিরের ০৫ টি মূর্তি ভাঙ্গা হয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে বোচাগঞ্জ থানায় অবগত করলে থানার ওসি মোঃ হাসান ও পুলিশ সদস্যদের নিয়ে উক্ত শ্মশান ঘাট গমন করেন। এবং সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গমন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।