মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র (৭২) আর নেই। ৭ মে রোববার বিকেল ৪টা ৩ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোববার সন্ধ্যা ৬টা থেকে ৮টা মিউনিসিপ্যাল স্কুলের শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে। তারপর বলুয়ার দিঘির অভয়মিত্র মহাশ্মশানে এই বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হবে।