- - -

বিহারে বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪

Print News

বিহারে বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪

 

এবার বিধ্বংসী আগুন ভারতের বিহারের হাসপাতালে। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টায় মুজফ্ফরপুরের একটি হাসপাতালের আইসিইউতে হঠাৎ আগুন লেগে যায়। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধার অভিযান। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ৬ তলায় আইসিইউতে আগুন লেগে গিয়েছিল। ধোঁয়ায় ভরে যায় আইসিইউ। প্রায় ২০ জন রোগীকে উদ্ধার করা হয়। তবে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যেই অধিকাংশই অগ্নিদগ্ধ। তাঁদের অবস্থা আশংকাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশংকা করা হচ্ছে। কিন্তু কি কারণে এই আগুন লাগল। প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকান্ড। যদিও সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা। মুজফ্ফরপুর দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে সাংবাদিকদের জানিয়েছেন, ” আমরা আইসিইউ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করি। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। বাকিদের নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ” এই মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa