
বিহারে বিধানসভা নির্বাচনে জয়, শিলচরে বিজেপির আনন্দ উল্লাস
ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ে উল্লাসিত কাছাড় বিজেপির। শুক্রবার (১৪ নভেম্বর ) ভোট গণনার ঘন্টা ২/১ পর থেকেই এনডিএ এগিয়ে চলতে শুরু করে। এরপর ২ শতের বেশি আসন দখল করে। এবং বিজেপি সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে রয়েছে। এই আনন্দে মেতে উঠলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি সহ কর্মকর্তারা। এদিন ইটখোলা দলীয় কার্যালয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা বিজেপি সমর্থকরা। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা বিজেপি সভাপতি রুপম সাহা জানিয়েছেন, বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে তার জন্য বিহারে বিজেপি বৃহৎ জয় লাভ করেছে। তাঁরা জানতেন বিহারে ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার জয় লাভ করবে। কারণ বিজেপি সরকার যেসব কাজ করেছে তা বলে শেষ করা যাবে না এবং প্রধানমন্ত্রী দেশকে কিভাবে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে নজর রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন। তারই ফল বিহারের। বিহারবাসীকে ধন্যবাদ জানান তিনি।
![]()









